১.
ব্লেডের আলোয়
পিলসুজ। নেবা পাথরের বুক
মাস্তুল ছেঁড়া
ভুল রং ভরাট করছে দুপুর
দশভূজা। একহাত লম্বা বামন। ছোট তরমুজ
বেঁটেমানুষ। লম্বাটে হতেই
আনাচকানাচ বেদনায় হলুদ
নেশা ঘোর। বে-ঘোর রাত। কুয়াশা
২.
ছিন্নভিন্ন ছয়লাপ
ছইয়ের বাহির খোলা
পরাঙ্মুখ জুয়ার আসর মেখে ছুরি
নীলবন। ভাবনগর। ভাটনগরীর রূপালি
বোবাকালা ভাই-বোন
অন্ধ চাপকল। বে-গুনে
আশি-মন তাড়ি। তার বেয়ে। সুষমাজল সরদে হাঁটে
পা-চালিয়ে এগিয়ে আসে পাথর
