দোঁহা

শিবালোক দাসের কবিতা

 


ডুব

গার্হস্থ্য-প্রবণ নও
বাতাস ডেকে উঠলে 
মৃত্তিকাময় বিজ্ঞানে তুলে 
রাখো পাঞ্জা 

গ্রহে ও‌ অগ্রহে যে ঘাস 
তোমাকে আবশ্যিক কোনো
বালকের কাছে নিয়ে গিয়ে 
করল এক দীর্ঘ সন্ধ্যাঋণ 
শ্বাসে তার দূরাগম ঘটে 

শাক্ত হতে তুমি কি পুনরায় 
অপর্যাপ্ত হবে ?



গুল্মশরীর ছিন্ন করো

গুল্মশরীর ছিন্ন করো 
পাশে নীরব হবার পর 
দেখো খুলে গেছে ফুঁ তোমার 
অপরিবর্তিত চিহ্নে
তাকে কি দেবে আজ স্তব্ধ শিশির 

পুনরায় রাখিনি চোখ 
হাড়ের তরুণ শোকে যদি ঘোর
ইঙ্গিত ধীরে ধীরে বৃন্দগান হয়ে ওঠে
আজানু প্রার্থনায় খর্ব করো অখণ্ড আনখশির 

তোমাকে দেব আমার অপরিবর্তিত ত্রিকাল অর্ধকুপিত স্বরে




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন