দোঁহা

কাজল রায়ের কবিতা

  

লরিয়েলের বিজ্ঞাপনে তুমি 

তোমার ভিতর ডুব দিয়ে দেখেছি অগাধ বিশ্বাস,

অথচ

লরিয়েলের বিজ্ঞাপনে তুমি আসো আর যাও

কবিকে ভাবিয়ে দিয়ে তোমার এই দৃপ্ত প্রস্থান

নিভৃতে গল্প করার মত কেউ আজ আর নেই

কুয়াশা ঘেরা শেষ বিকেলের রোদের মতন

বিষন্নতা নেমে আসে পৌষের মাঠে

কবির চোখে আজও তুমি পড়ন্ত শীতের করুণ মায়া

 

ডুব 

 'ডুব দে রে মন কালী ব'লে'

ছেলেবেলায় এর মর্মার্থ বুঝিনি

তবে কি কোনও এক অবুঝ নদীতেই আমার মৃত্যু !

জ্বালা যন্ত্রণা নিয়েই তো জীবন

যখন অসহনীয় হয়ে পড়ে পথ

তখনই কবিতা লিখতে বসি

কবিতায় ডুব দিয়ে ঈশ্বর খোঁজার মতই

কবিও এক ভক্তিমূলক সাধক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন