বিয়োগ
ভালো তো
নদীর দিকে দিকে থাকে
শীতঃ আজ কাল
ধর্মের ঘট ভেঙে যাচ্ছে
ফিরে আসবার যা কিছু
প্রণাম অথবা বিস্ময়
ভালো তো
তোমার দিকে দিকে থাকে
শীতঃ ভাঙা জল...সাঁতার
বিয়োগ
চুমু যে সেই, সেই পোকা
তুমি তো বলোনি
তাহলে এসো একবার
অনন্ত হাঁড়িকাঠ উপড়ে
ঠোঁটের ফাঁকে তুমি বসি
আমাকে বসাই!
ঝিঁঝি ছাড়াও কেউ এভাবে
ডাক দিতে পারে, ভাবিনি
মন্ত্র পাঠ শুরু হোউক-
