দোঁহা

রাধা দীপ্যমান গোস্বামীর কবিতা

 

 

কাছে - দূরে 

যখন কাছে থাকো,
দিনান্তে কিছু হিসেব-নিকেষ পালা
ক্লান্ত ঠোঁট বয়ে নিয়ে আসে
এক আনা, দু'আনা, ভালোবাসাবাসি
চাঁদের আড়ালে তখন প্রেমের গোপণ উলুধ্বনি

তুমি দূরে আছো,
তাই আঁজলা ভরে তুলে রাখি
জোৎস্না ধোয়া রামধণু জল
মুছিয়ে দেব তোমার চোখের পাতা আর চিবুক

অনাঘ্রাত শব্দগুলো তবু সাজিয়ে সাজিয়ে
লিখে চলেছি -
একটি দীর্ঘ কবিতার অন্তরা...


তোমার কাছে

যেদিনই মগজে হরতাল
সেদিনই কবিতা না-কবিতা কে
ছিঁড়ে টুকরো করি

কয়েকটা উড়ে যায়
সুন্দরী রূপসী সব পরীদের সাথে
অলীক দেশে
কয়েকটা উড়ে যায়
আবহমান হাওয়ায়

শুধু যেগুলো তোমার জন্য লেখা
মুক্ত পাখির মতো তারা খাঁচা থেকে বেরিয়ে
নালিশ জানায় আমার নাম এ-
তোমার কাছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন