দোঁহা

সৃশর্মিষ্ঠার কবিতা

 

ফুলজন্ম

 ১.
সব ফুল ঈশ্বরকে পায় না 
কতক ফুল গাছেরই পাতানো সই
কতক ডালিতে
কতক ঝরে যায় রীতি অনুসারে
সব ফুল ছুঁতে ঈশ্বরও অপারগ 

২.
মা বলতেন 
মেয়েজন্ম জলের জীবন 
যেখানে যাবে মানিয়ে নিও
          রোদের কাছে হাসি 
          মেঘের পাশে মধু
          চাঁদের বাড়ি স্নিগ্ধ রেখো
ফুলের জন্মও নারীমত
শবসজ্জায় শোক
দেবতার পায়ে অর্চনা 
শিশুর চোখে বিভোর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন