ডুব
বিরুদ্ধে তাকাও- আছি!
স্বভাবদোষে অল্প ভেসে বাঁচি
অকাল শ্রাবণলিপি
নাভির পাশে তিল
আর তিলের ঠিক নীচে-
বিশাল ডিঙি বাঁধা
ঝোড়ো বৃষ্টি, জল
অকাল শ্রাবণে ধুয়ে যাচ্ছে কলকাতার রাস্তাঘাট
সূর্যাস্তস্বাদ
নেভানো বিড়ির মাথা তবু ঘষে চলেছ বুটে
নিস্তেজ শব্দ,
পায়রার ফরফর ছাড়া আর কিছুই বাকি নেই
মেঘ করেছে
কানাগলি ছাপিয়ে বৃষ্টি হবে খুব আজ- হোক
৩৮ বি, বনমলী লেন
তোমার নামানো মুখে সূর্যাস্তের স্বাদ
